সর্বশেষ

কুড়িগ্রাম সংবাদ

উৎসবমুখর পরিবেশে কুড়িগ্রাম প্রেসক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে কুড়িগ্রাম প্রেসক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকালে শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী অবকাঠামো পূর্ব নির্ধারিত নালিয়ার দোলায় নির্মাণের দাবিতে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সাধারণ জনগণের ব্যানারে জেলা সদরে আয়োজিত এই কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

কুড়িগ্রাম বাস শ্রমিক ইউনিয়নের হাসান সভাপতি ও রাসেল সম্পাদক নির্বাচিত

কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে মো. হাসান আলী সভাপতি এবং মো. সহিদুজ্জামান রাসেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আলিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটি। দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনের মাধ্যমে আগামী তিন বছরের জন্য শ্রমিকদের নতুন নেতৃত্ব নির্ধারিত হলো।

কুড়িগ্রামে উৎসবমুখর পরিবেশে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন চলছে

কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। জেলার ৯টি উপজেলার সাড়ে চার হাজারের বেশি ভোটার সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

কুড়িগ্রামে নাগরিক পার্টির মিছিলে হামলা, আহত অন্তত ২০

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ উঠেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যার এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় ছাত্রশক্তির অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি।

কুড়িগ্রামে ৯ উপজেলায় অভিযান: বিপুল পরিমাণ জাল পুড়িয়ে ধ্বংস

কুড়িগ্রামের দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় ৯টি উপজেলায় একযোগে মোবাইল কোর্টের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। এই সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। মৎস্য নিরাপত্তা নিশ্চিতে জেলা প্রশাসনের এমন উদ্যোগ স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসিত হয়েছে।